ব্রেকিং নিউজ :

শার্শায় সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীনবরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৯:২০ অপরাহ্ন | ৯৯
শার্শায় সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীনবরণ

শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক মুহাঃ আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সভাপতি ও শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলিম পর্যায়ের শিক্ষা শিক্ষার্থীদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। কেবল একাডেমিক জ্ঞানই নয়, বরং নৈতিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক কবি হেলাল আনোয়ার, আরবি প্রভাষক জহুরুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান। নবীনদের পক্ষ থেকে মনের অনুভূতি, আশা ও আগামীর প্রত্যয় প্রকাশ করে বক্তব্য দেন নবীন শিক্ষার্থী হাফেজ মোঃ নাহিদ ইসলাম। এছাড়া অনুজদের স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ তুষার আহমেদ এবং দাখিল দশম শ্রেণীর ছাত্র মোঃ শাহিদুর রহমান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক জান্নাত আরা, সহকারী অধ্যাপক ফাতেমা নুসরাত, প্রভাষক গোলাম আজম, প্রভাষক মুক্তা খাতুন, সহকারী শিক্ষক আলহাজ্ব রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক নূর হাসান, সহকারী শিক্ষক মাওলানা সাইফুল্লাহ, সহকারী শিক্ষক নুরুন্নাহার, সহকারী শিক্ষক শ্যামলী খাতুন, সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, ইবতেদায়ী মৌলভী মোঃ লিয়াকত আলী, জুনিয়র শিক্ষক খাদিজা খাতুন, লাইব্রেরিয়ান হাজি মোঃ সেলিম রেজা, অফিস সহকারী মোঃ আলী হাসান এবং মৌলভী আবু বকর ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের আরবি প্রভাষক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী।