ব্রেকিং নিউজ :

সাতক্ষীরা পুলিশে ক্যাডেট এএসআই পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড


প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন | ২১৯
সাতক্ষীরা পুলিশে ক্যাডেট এএসআই পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :

পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলার প্রার্থীদের ২১, ২২ ও ২৩ জুন ২০২৬ তারিখে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট উপলক্ষে নিয়োগের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরা জেলায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি ধাপ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নিয়োগ কার্যক্রমের সার্বিক সফলতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) যশোর মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) খুলনা সাইফুল ইসলাম, সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) মোঃ নাজমুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

(পত্রদূত)