
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
আগামী তিন দিনে তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজ রোববার এ তথ্য জানান। তিনি আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, ধারাবাহিক বৃষ্টি চলমান থাকায় নিচু অঞ্চলে উজানের ঢলে বাড়ছে দেশের উত্তরের তিস্তা নদীর পানি।
এছাড়া নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকাগুলোতে অনবরত প্রবেশ করছে নদীর পানি। এতে অনেক নিম্নাঞ্চল ও চর এলাকার জমি পানিতে প্লাবিত হয়েছে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র।
পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, এছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে। একই সাথে, আগামী ৩ দিন, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে ও এর কাছাকাছি উজানে ও ভারতের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
(ইন্ডিপেন্ডেন্ট)
আপনার মতামত লিখুন :