ব্রেকিং নিউজ :

কলারোয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩২,০০০/- হাজার টাকার জাল নোট উদ্ধার পূর্বক বিশেষ ক্ষমতা আইনের ০২ জন আসামী ও সিআর পরোয়ানাভুক্ত ০৪ জন সর্বমোট=০৬ জন আসামী গ্রেফতার*

প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন | ৩১৯
কলারোয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩২,০০০/- হাজার টাকার জাল নোট উদ্ধার পূর্বক  বিশেষ ক্ষমতা আইনের ০২ জন আসামী ও সিআর পরোয়ানাভুক্ত ০৪ জন সর্বমোট=০৬ জন  আসামী গ্রেফতার*

নিজস্ব প্রতিনিধি:
কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের এজাহারনামীয় আসামী ১। মাসুদ রানা (৩১), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, সাং-আকরাখোলা, থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরা, ২। মোঃ ইব্রাহিম হোসেন ইমন (২৮), পিতা- মোঃ কুরবান আলী, গ্রাম- রাজনগর, থানা- কলারোয়া, জেলা –সাতক্ষীরা ও সিআর পরোয়ানাভুক্ত আসামী ৩। মোঃ সিরাজুল হক(৬০), পিতা-মৃত ইছাহক আলী, সাং-লাঙ্গলঝাড়া, ৪। শ্রী রবীন কুমার সিংহ, পিতা-মৃত প্রভাত কুমার সিংহ, সাং-শুভংকরকাটি, ৫। শ্রী শুভদ্রা রানী সিংহ, স্বামী-মৃত প্রভাত কুমার সিংহ, সাং-শুভংকরকাটি, ৬। মোঃ হৃদয় হোসেন, পিতা-মোঃ কাজি মাসুদ হোসেন, সাং-মুরারীকাটি, সর্বথানা- কলারোয়া, জেলা –সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীদেরকে ইং-২২/০৮/২০২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।