ব্রেকিং নিউজ :


প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন | ১৩৯

ভারতের নয়াদিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ঘটা ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
এর আগে, রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ ঘটনায় দিল্লি সফর বাতিল করে দেশে ফিরে আসেন তিনি।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, রাতে দিল্লিতে সরকারি সফর বাতিল করে সেখান থেকে কলম্বো যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুরে তিনি ঢাকায় পৌঁছান।
জানা গেছে, কূটনৈতিক পত্র দিয়ে ভারতকে আগাম অবহিত করার পরও কোনো কারণ না জানিয়ে উপদেষ্টাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয় দিল্লির বিমানবন্দরে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন।
আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দিল্লি যান উপদেষ্টা জাহেদ উর রহমান।

(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)