ব্রেকিং নিউজ :

ঝিকরায় থ্যালাসেমিয়া আক্রান্ত রাসিবের পাশে জামায়াত নেতৃবৃন্দ


প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৩:২২ অপরাহ্ন | ২১৯
ঝিকরায় থ্যালাসেমিয়া আক্রান্ত রাসিবের পাশে জামায়াত নেতৃবৃন্দ

কলারোয়া প্রতিনিধি :
কলারোয়া পৌরসভার ঝিকরা ৫নং ওয়ার্ডে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রাসিবের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। মানবিক সহায়তার অংশ হিসেবে তারা পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির অধ্যাপক ডাঃ ইউনুছ আলী বাবু,উপজেলা উলামা সেক্রেটারি মাওঃ তৌহিদুর রহমান,পৌর সেক্রেটারি মাওঃ আলমগীর হোসাইন,৩নং ওয়ার্ডের মোঃ বনি আমিন হাবিবুল্লাহ,মোঃ টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।