
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি উপজেলায় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। উপজেলার সমস্যা,সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (১৭ জুন) দুপুরে আশাশুনি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন,সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে প্রশাসন,জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা,অবকাঠামোগত উন্নয়ন,আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম আহমদ খান,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মোর্তজা,বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস,মাওলানা আবু বক্কর সিদ্দিক,মাহবুবুল হক ডাবলু,দীপঙ্কর বাছাড় দীপু,এস এম হোসেনুজ্জামান হোসেন,হাজী আবু দাউদ ঢালী, ওমর ছাকি পলাশ,পিআইও আমিরুল ইসলামসহ আরও অনেকে।
এর আগে জেলা প্রশাসক আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত বাল্যবিবাহ,মাদকদ্রব্য প্রতিরোধ, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধবিষয়ক ছাত্রী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শ্যামানন্দ কুন্ডু। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স বক্তব্য রাখেন।
উপজেলা সফরকালে জেলা প্রশাসক বুধহাটা ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন ভূমি অফিস এবং আশাশুনি থানা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।##
ক্যাপশান:আশাশুনিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
আপনার মতামত লিখুন :