ব্রেকিং নিউজ :

কলারোয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা, নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ২:০৯ অপরাহ্ন | ১১৯
কলারোয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা, নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা

খালিদ সাইফুল্লাহ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জোনাল ও জেলা সংগঠনের অনুমোদনের পর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—
জয়নগর ইউনিয়ন: উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান
জালালাবাদ ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী
কয়লা ইউনিয়ন: ইঞ্জিনিয়ার আনিছুর রহমান পলাশ
কেঁড়াগাছি ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ
সোনাবাড়িয়া ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা গোলাম কবীর
চন্দনপুর ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান ডাঃ রমজান আলী
কেরালকাতা ইউনিয়ন: আলহাজ্ব হুমায়ূন কবীর
হেলাতলা ইউনিয়ন: সরদার আবু তালেব
কুশোডাঙ্গা ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক সাইফুল্লাহ আল মামুন
দেয়াড়া ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আমজাদ হোসেন।
তবে কলারোয়া পৌরসভা, লাঙ্গলঝাড়া ও যুগিখালী ইউনিয়নের জন্য এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা সব ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আপাতত পৌরসভা ও দুটি ইউনিয়ন বাদে বাকি ১০টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পৌরসভা ও অবশিষ্ট দুই ইউনিয়নের প্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পরপরই তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে বলে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে।