ব্রেকিং নিউজ :

ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কারসহ টাকা লোপাট


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন | ১৯৯
ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কারসহ টাকা লোপাট

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মোহনপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা এবং দুই ভরির বেশি স্বর্ণের গহনা নিয়ে গেছে।
গতকাল সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির মালিক মো. মুকুল হোসেন ঝাউডাঙ্গা বাজারের একজন কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় মুকুল হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।