ব্রেকিং নিউজ :

কলারোয়ার হেলাতলায় এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে ৯টি ওয়ার্ডে ফুটবল বিতরন:


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ২:৪২ অপরাহ্ন | ৯৯
কলারোয়ার হেলাতলায় এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে ৯টি ওয়ার্ডে ফুটবল বিতরন:

মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে খেলাধুলার প্রসার এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এমপি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোঃ শরিফুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হযরত আলী, ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সরদার আবু তালেব এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন। এছাড়াও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এমপি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে হেলাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবকদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।