ব্রেকিং নিউজ :

আশাশুনি স্ট্যাম্প ভেন্ডার সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি ইয়াকুব আলী, সম্পাদক লিংকন


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন | ১৪৯
আশাশুনি স্ট্যাম্প ভেন্ডার সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি ইয়াকুব আলী, সম্পাদক লিংকন

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা সদরে সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়।​ঘোষিত কমিটিতে আলহাজ্ব ইয়াকুব আলী সানা সভাপতি এবং মো: মফিজুল ইসলাম লিংকন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন কোষাধ্যক্ষ মো: শওকত হোসেন ও সদস্য মোহাম্মদ আসাফুর রহমান। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ শামসুর রহমান।​কমিটি গঠনের সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আবু মোর্তজা ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।