ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় এনএইচডিএফ এর ২১ সদস্যের জেলা কমিটি গঠন বারিক সভাপতি, সাকিরুল সেক্রেটারি নির্বাচিত


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন | ১৯৯
সাতক্ষীরায় এনএইচডিএফ এর ২১ সদস্যের জেলা কমিটি গঠন বারিক সভাপতি, সাকিরুল সেক্রেটারি নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি:
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম (এনএইচডিএফ)-এর সাতক্ষীরা জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারিককে সভাপতি, শ্যামনগর উপজেলার খানপুর বাজারস্থ বিসমিল্লাহ হোমিও হলের স্বত্বাধিকারী ডা. মীর শাকিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর বাজারের ডা. কামরুজ্জামান ইব্রাহিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মাহমুদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. শেখ আফতাব উদ্দিন ও ডা. শফিকুল ইসলাম। এছাড়াও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক বলেন,
“এক সময় ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম (এনএইচডিএফ) সাতক্ষীরা জেলায় স্বাস্থ্যসেবা, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে। সেই লক্ষ্যেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”