ব্রেকিং নিউজ :

বিভাগীয় সমাবেশ ঘিরে কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীনের প্রস্তুতি সভা


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ২:৫১ অপরাহ্ন | ৩৯
বিভাগীয় সমাবেশ ঘিরে কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি :

আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় কলারোয়া থানা মোড়স্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোনের সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী। সভা পরিচালনা করেন কলারোয়া উপজেলা ইউনিট সভাপতি মাওলানা মো. ইমাম হুসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা মো. মনিরুল ইসলাম বেলালী। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা মো. ইমাম হাসান নাসেরী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. আহম্মাদ আলী এবং সহকারী সেক্রেটারিবৃন্দ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা মো. রায়হান কবীর, মাওলানা মো. শামীম রেজা সিদ্দিকী, মাওলানা শামীম হুসাইন সাবেতী, মাওলানা মো. ফিরোজ আহমেদ আজাদী, এম এ মামুন হোসাইন আজাদী, মাওলানা মো. ওবায়দুর রহমান চন্দনপুরী, হাফেজ ইব্রাহিম খলিল মুজাহিদী, হাফেজ নাঈম রেজা, হাফেজ মাওলানা মো. হাসিবুল হাসান, মাওলানা মো. তরিকুল ইসলাম, মাওলানা মো. মকবুল হোসাইন আজমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বিভাগীয় সমাবেশের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি পরিকল্পনা, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা এবং বিভিন্ন দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সমাবেশকে সফল করতে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।