ব্রেকিং নিউজ :

কলারোয়ায় এসএসসির ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে হাইস্কুল


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন | ৮৯
কলারোয়ায় এসএসসির ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে হাইস্কুল

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল। বিদ্যালয়টি থেকে ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল। এ বিদ্যালয় থেকে ৯০ জন উত্তীর্ণের পাশাপাশি ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। ৬৬ জন উত্তীর্ণ ও ৯টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে ভাটিয়ালি মাধ্যমিক বিদ্যালয়।
কলারোয়া উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হারুনার রশিদ জানান, এ বছর উপজেলায় মোট ১ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৭৭ জন পাস করেছে, যার পাসের হার ৬৬ দশমিক ১৬ শতাংশ। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সামনে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে। সাতক্ষীরাচাকরির খবর