
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা)
প্রতিনিধি।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল মান্নানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল নামে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী,আত্মীয়- স্বজনসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মরহুমকে প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার পাশে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন মরহুমের বড় জামাতা অধ্যক্ষ মাওলানা মোতাসিম বিল্লাহ। এর আগে শুক্রবার মাগরিবের পর সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল মান্নান প্রতাপনগর ইউনিয়নের মরহুম ডাক্তার সোলাইমান গাজীর তৃতীয় পুত্র। তিনি চেঁচুয়া মদিনাতুল উলূম ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক (আরবি) হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। জনপ্রতিনিধিত্ব,শিক্ষকতা,ইসলামী আন্দোলন ও সমাজসেবায় তাঁর দীর্ঘ কর্মময় জীবন এলাকাবাসীর কাছে তাঁকে একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করে।
জানাজার পূর্বে ইউনিয়ন সেক্রেটারি মাওলানা
আল-আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,শোভনালী ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা আমির মাওলানা আবু বকর সিদ্দিক,উপাধ্যক্ষ আব্দুস সবুর,আশাশুনি উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,আশাশুনি উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসেন,অধ্যক্ষ মাওলানা বদরুল আলম,অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান,অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ,উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান,মাওলানা রুহুল আমিন,সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক,উপাধ্যক্ষ মাওলানা আফসার উদ্দিন,উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ,মাওঃ রিয়াছাত আলী,সুপার মাওলানা শহিদুল ইসলাম, মরহুমের বিয়াই মাওলানা নুরুল ইসলাম ও মাওলানা আবু বকর সিদ্দিক,একমাত্র পুত্র নসরুল্লাহ আমিন সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন জামায়াত এবং ছাত্র শিবির নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য, শিক্ষক,শিক্ষার্থী, লাকার গণ্যমান্য ব্যক্তি,আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় অংশ নেন।
শোক প্রকাশ:অধ্যাপক মাওলানা আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক প্রমুখ। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন,অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান ছিলেন একজন সৎ,আদর্শবান ও ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী। শিক্ষা, সমাজসেবা ও দ্বীনের খেদমতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আশাশুনি উপজেলা জামায়াত একজন অভিজ্ঞ ও জনদরদী অভিভাবককে হারিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।##
আপনার মতামত লিখুন :