
আশাশুনি প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা.বোরহান উদ্দিন’র সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সোজায়েত আলী।
প্রধান অতিথি বলেছেন,শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে দায়িত্বশীলদের আরও আন্তরিকতা,নিষ্ঠা ও সংগঠিতভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যালোচনার মাধ্যমে সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
বৈঠকে উপজেলার ১১টি ইউনিয়নের মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা,দায়িত্বশীলদের করণীয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাছুম বিল্লাহ খানসহ উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।##
আপনার মতামত লিখুন :