ব্রেকিং নিউজ :

আশাশুনিতে ১০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন | ১৬৯
আশাশুনিতে ১০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৬০ টাকাসহ শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হাফিজুল গাজী নামে একজন পালিয়ে যায়।
শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশের একটি টিম উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন দেলোয়ারের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ইটের সোলিং রাস্তার ওপর থেকে শাহিনুর রহমানকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহিনুর রহমান ফকরাবাদ (ব্রিজ সংলগ্ন) গ্রামের রজব আলী গাজীর ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়,এ ঘটনায় গ্রেপ্তার শাহিনুর রহমান ও পলাতক হাফিজুল গাজীর বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার শাহিনুর রহমানকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।