ব্রেকিং নিউজ :

জালালাবাদে আলেম-উলামাদের নিয়ে জামায়াতের গণশিক্ষা বৈঠক


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন | ১৩৯
জালালাবাদে আলেম-উলামাদের নিয়ে জামায়াতের গণশিক্ষা বৈঠক

আমিনুর রহমান, জালালাবাদ প্রতিনিধি:

আলেম-উলামাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালাবাদ ইউনিয়ন শাখার ওলামা বিভাগের উদ্যোগে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) জালালাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাই, সেক্রেটারি অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, জালালাবাদ ইউনিয়ন শাখার আমীর মাওলানা মো. আব্দুল মুনায়েম।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালাবাদ ইউনিয়ন শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. আব্দুল আহাদ।

আলোচনায় আলেম-উলামাদের পারস্পরিক ঐক্য, দ্বীনি শিক্ষা ও গণসচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা দ্বীনের সঠিক জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজের নৈতিক ও মানবিক উন্নয়নে আলেম-উলামাদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্থানীয় আলেম-উলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।