ব্রেকিং নিউজ :

আশাশুনিতে অসুস্থ জামায়াত নেতা মাওঃ মোশাররফ হোসেনকে দেখতে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ


প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ১:২১ অপরাহ্ন | ২০৯
আশাশুনিতে অসুস্থ জামায়াত নেতা মাওঃ মোশাররফ হোসেনকে দেখতে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর,জি. ফুলবাড়ী দরগাহ্ শরীফ আলিম মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী শিক্ষক মাওঃ মোশারফ হোসেনকে দেখতে তার নিজ বাড়ি নৈকাটিতে গেছেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
বুধবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের নেতৃত্বে নেতৃবৃন্দ তার বাড়িতে যান। এ সময় তারা অসুস্থ মাওঃ মোশারফ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তার সঙ্গে কাটান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী,প্রতাপনগর ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াদুদ, প্রতাপনগর ৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব কারিমুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মাওঃ মোশারফ হোসেনের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।