ব্রেকিং নিউজ :

আশাশুনিতে বিএনপি কার্যালয়ে আগুন


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ১:১২ অপরাহ্ন | ৩৯৯
আশাশুনিতে বিএনপি কার্যালয়ে আগুন

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (দাঁদপুর) বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ আগস্ট দিনগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এ আগুন দেয় বলে অভিযোগ করা হয়েছে।
অগ্নিকা-ে বিএনপি কার্যালয়সহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ জানান, রাতের বেলা স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেন। পাশের দোকান মালিক শাহেদ আলীর আরও ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।