ব্রেকিং নিউজ :

প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ১:০৫ অপরাহ্ন | ১৯৯
প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে ১৪ আগস্ট দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। গত শুক্রবার মাগরিবের পর সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।
জানাজায় ইমামতি করেন মরহুমের বড় জামাতা অধ্যক্ষ মাওলানা মোতাসিম বিল্লাহ। এতে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।