ব্রেকিং নিউজ :

কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন | ২৬৯
কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
কলারোয়া প্রেসক্লাবের এক জরুরি আলোচনা সভা শনিবার প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সংবাদ ও সমকাল প্রতিনিধি কে এম আনিছুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, কাজী সিরাজ, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক ও দেলোয়ার হোসেন। সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, পরিমার্জনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।