
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে ‘হার ভোট, হার সিট’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় দিনব্যাপী মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট শহরের অগ্রগতি রিসোর্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রোগ্রাম অর্গানাইজার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এবং সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষক ছিলেন মো. আল-আমীন সরদার, সহকারী অধ্যাপক পাল শুভাশিস, প্রজেক্ট কোঅর্ডিনেটর শামসুন নাহার এবং আইনজীবী শেলিনা আক্তার শেলি। প্রেসবিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :