ব্রেকিং নিউজ :

আশাশুনি-ঘোলা সড়কে বিদ্যুৎ পোল উপড়ে যান চলাচল বন্ধ


প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন | ১২৯
আশাশুনি-ঘোলা সড়কে বিদ্যুৎ পোল উপড়ে যান চলাচল বন্ধ

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি-ঘোলা সড়কে বিদ্যুৎ লাইনের একটি খুঁটি উপড়ে সড়কের ওপর পড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এজিএম ইঞ্জিনিয়ার এমডি মাহমুদুল হাসান জানান,কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইলিয়াছ মাস্টারের বাড়ির সামনে ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের একটি খুঁটি হঠাৎ উপড়ে পড়ে যায়। খুঁটিটি সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল।
খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে খুঁটিটি সরিয়ে পুনঃস্থাপনের কাজ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছিলেন।#