
কলারোয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের সকল ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীদের অংশগ্রহণে মাসিক TS অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কর্মপরিষদ সদস্য ও জালালাবাদ ইউনিয়নের সাবেক আমীর মোঃ এরশাদ হোসাইন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ইউনিয়নের আমীর মাওলানা আবু মুনায়িম। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ এরফান আলী।
এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা এবং কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :