ব্রেকিং নিউজ :

আশাশুনিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৫


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন | ১২৯
আশাশুনিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৫
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এস,এম মোস্তাফিজুর রহমান
সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়,বিজ্ঞ আদালতে বিচারাধীন সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় (মামলা নং-২৩, তারিখ: ২৩/০৬/২০২৬) উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মৃত মফেজ আলী গাজীর ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.রজব আলী এবং খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের মৃত ঘনশ্যাম মন্ডলের ছেলে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে,১ বছরের কারাদণ্ড ও ৮ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সিআর মামলার (৩০১/২২) পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি ডুমুরপোতা গ্রামের মো.আরিফুল গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদকবিরোধী অভিযানে ১ হাজার টাকা মূল্যমানের ১০ পিস ট্যাবলেটসহ প্রতাপনগর গ্রামের মো.রাসেল আহমেদকে (গ্রেপ্তার করা হয় (মামলা নং-১৭,তারিখ: ২৭/০৯/২০২৬)। ভাঙচুর ও ক্ষতিসাধনের মামলায় (মামলা নং-১৬, তারিখ:২৩/০৯/২০২৬) একই এলাকার মো.মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানা পুলিশ থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান,আসামিদের পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।