
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কলারোয়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান। সভাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব।প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট আব্দুল মজিদ এর উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের প্রয়োজনীয়তা, এর সম্ভাব্য সুফল এবং সাতক্ষীরার শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিভিন্ন শিক্ষাবিদ, আইনজীবী, শিক্ষক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :