ব্রেকিং নিউজ :

কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৪ আসামি গ্রেফতার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন | ২৩৯
কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৪ আসামি গ্রেফতার

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিসহ ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে সর্বমোট চারজনকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
সাজা জিআর গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করা হয় গোপিনাথপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম বাদশা (৩৭) এবং পাঁচপোতা গ্রামের শেখ রিয়াজ উদ্দিনের ছেলে শেখ রুবেল উদ্দিন (২৯)-কে।
এছাড়া সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ঝিকরা গ্রামের আব্দুর রহমান সিকদারের ছেলে মোঃ আকিব (২৩)-কে গ্রেফতার করা হয়।
অপরদিকে, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত তুলসীডাঙ্গা গ্রামের জাবেদ আলী গাজীর ছেলে হযরত আলী (৬০)-কেও গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে গ্রেফতারকৃত চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।