ব্রেকিং নিউজ :

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন | ৮৯
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সভা অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম।

এছাড়াও সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক ও মাস্টার হাফিজুর রহমানসহ উপজেলা কর্মপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ ওসমান গনী বলেন, সংগঠনের দাওয়াতি কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি নৈতিকতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।