ব্রেকিং নিউজ :

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতিকে জামায়াতের শুভেচ্ছা


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন | ২৮২৯
সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতিকে জামায়াতের শুভেচ্ছা

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি আবু হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা।

সোমবার সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে দেবহাটা শাখার উদ্যোগে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান জেলা জামায়াতের আমীর আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী মাওলানা এইচএম ইমদাদুল হক।
সেখানে উপস্থিত ছিলেন হাসান গ্রুপের চেয়ারম্যান ও আবু হাসানের পিতা রফিকুল ইসলাম।