ব্রেকিং নিউজ :

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ২:৩২ অপরাহ্ন | ১৮৯
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লিটন ঘোষ বাপি

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. সাজেদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল বারী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাছুম বিল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আমিনুল ইসলাম,  দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মণ্ডল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ইউপি সদস্য ফারহানা পারভীন মুক্তি এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।