ব্রেকিং নিউজ :

ফজলুর রহমানকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন আইয়ুব বিন হায়দার


প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন | ৬১৯
ফজলুর রহমানকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন আইয়ুব বিন হায়দার

‘একাত্তরের ঘাতক’ বইয়ের লেখক ও মুক্তিযুদ্ধকালীন কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন।

তিনি দাবি করেন, ফজলুর রহমান কখনো কোম্পানি কমান্ডার ছিলেন না। এমনকি মুক্তিযুদ্ধের সময় তিনি রাইফেল হাতে নিয়ে সরাসরি যুদ্ধেও অংশ নেননি বলে মন্তব্য করেন আইয়ুব বিন হায়দার।

এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।