বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ৩০শে নভেম্বর ঐতিহাসিক কর্মী সম্মেলন কে ঘিরে সকল আয়োজন সম্পন্ন করেছে দলটি।
আয়োজন শেষে মাঠ পরিদর্শন সহ সকল বিষয়ে খোঁজ-খবর নেয়ার জন্য সরেজমিন পরিদর্শন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সংগ্রামী সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
এ সময় আর উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক মাওলানা ওমর ফারুক, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস প্রমুখ।
আপনার মতামত লিখুন :