ব্রেকিং নিউজ :

বৈকারী মাঝেরপাড়ায় চলাচলের অনুপযোগী সড়কে ইটের খোয়া ফেলে সংস্কার করল জামায়াতে ইসলামী


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন | ৫৩৯
বৈকারী মাঝেরপাড়ায় চলাচলের অনুপযোগী সড়কে ইটের খোয়া ফেলে সংস্কার করল জামায়াতে ইসলামী

সাতক্ষীরা সদর প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের মাঝেরপাড়া জামে মসজিদ থেকে ইসহাক মোল্লার বাড়ি পর্যন্ত ইটের রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বৈকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তাটিতে ইটের খোয়া ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জালাল উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জাহিদ হাসান মিলন, হোমিওপ্যাথি চিকিৎসক ডা. আব্দুর রহমান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাস্তাটি দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। উপস্থিত নেতৃবৃন্দও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।