
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি উপজেলার বড়দলে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইউনিয়ন জামায়াত।
শনিবার দিনব্যাপী ইউনিয়নের ২, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডে দাওয়াতি লিফলেট বিতরণ,চা-চক্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
৯ নম্বর ওয়ার্ডের একটি মন্দির চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় পারস্পরিক সম্প্রীতি,সৌহার্দ্য,সামাজিক শান্তি ও এলাকার উন্নয়নসহ নানা বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল বলেন,“ধর্ম যার যার,অধিকার সবার। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে। সকল নাগরিকের নিরাপত্তা,মর্যাদা ও অধিকার নিশ্চিত করেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন,“সনাতন ধর্মাবলম্বীরা এ এলাকার অবিচ্ছেদ্য অংশ। সুখে-দুঃখে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। কোনো ধরনের বৈষম্য বা সাম্প্রদায়িক বিভাজন নয়,পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমেই এলাকার উন্নয়ন সম্ভব।”
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,যুব বিভাগের সেক্রেটারি হাবিবুর রহমান লিপু,জামায়াত নেতা মাস্টার আনারুল ইসলাম,মাওলানা শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের ডুমুরপোতায় চা-চক্র ও মতবিনিময় সভা এবং ৯ নম্বর ওয়ার্ডে মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করা হয়।
প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ,দাওয়াতি লিফলেট বিতরণ ও বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন :