
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরায় উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব কাওসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান এমপি।
সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রবিউল বাসার উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জনাব হাবিবুল ইসলাম হাবিব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তারা, সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক সরকারি কর্মকাণ্ডের বাস্তবায়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা হয় এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :