ব্রেকিং নিউজ :

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ৫:২৫ পূর্বাহ্ন | ৭০৪৯
শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।
৩১ জুলাই বুধবার সকালে র‌্যালি শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা‌ সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম প্রমুখ।