ব্রেকিং নিউজ :

১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ: ইসি আলমগীর


প্রকাশের সময় : মে ৯, ২০২৪, ৩:১২ অপরাহ্ন | ৪২৫৯
১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ: ইসি আলমগীর

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বৃহস্পতিবার (০৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ধাপের উপজেলা ভোটে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়, সেখানে ভোট পড়েছে ৭৩.১ শতাংশ।

বুধবার (৮ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।