ব্রেকিং নিউজ :

আদালত চত্বর থেকে হ্যান্ডকাফ পরা আসামির পালানোর চেষ্টা ব্যর্থ


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন | ২২৯
আদালত চত্বর থেকে হ্যান্ডকাফ পরা আসামির পালানোর চেষ্টা ব্যর্থ

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামির পালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার দুপুরে আশাশুনি থানা থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসার সময় তিনি পালিয়ে যান। পরে পুলিশ ও স্থানীয় জনতা তাঁকে আটক করে। আজমাইন (২৫) আশাশুনি উপজেলার উত্তর গোদাড়া গ্রামের মনিরুল গাজীর ছেলে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দিন সূত্রে জানা যায়, ৩ আগস্ট গোদাড়া গ্রামে একটি মারপিটের ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয় (জিআর- ১৫৭/২৬)। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আজমাইনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে মহেন্দ্রযোগে তাঁকে আদালতে পাঠানো হয়। দেড়টার দিকে আজমাইনকে গারদে নিয়ে যাওয়ার পথে বারান্দায় তোলার সময় হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি। পরে পলাশপোল বউবাজার এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।