
বিশেষ প্রতিনিধি:
আশাশুনি উপজেলার ৮ নম্বর খাজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যুবনেতা মো: মাসুদুর রায়হান প্রিন্স। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক তিনি এ পদে মনোনীত হন।
মাসুদুর রায়হান প্রিন্স আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো: মাসুদুর রায়হান প্রিন্স বলেন, “বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমি শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এ সময় তিনি তাকে এই পদে মনোনীত করায় এবং সমর্থন দেওয়ায় আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম হেদায়েতুল ইসলাম, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন, হাসিব ইকবালসহ খাজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :