
সাতক্ষীরা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। বুধবার (৫ আগস্ট) সকালে অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সংগঠনের সাতক্ষীরার পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। অধিকার-এর সাতক্ষীরা জেলা সমন্বয়ক সাংবাদিক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ জাহান আলী,সাংবাদিক ফিরোজ হোসেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।ন্যায়বিচারের প্রত্যয়শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। নতুন বাংলাদেশে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতা ও অধিকার কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :