
সাতক্ষীরা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদবিরোধী অবস্থান জোরালো করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ‘Run Against Fascism – July Uprising Run-2026’ শীর্ষক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে শত শত নেতাকর্মী লাল টি-শার্ট ও মাথায় লাল ব্যান্ড পরে অংশগ্রহণ করেন। র্যালিতে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের স্মরণ এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, সাতক্ষীরা জেলার প্রাক্তন সভাপতি মোঃ রুহুল আমিন, শিবির নেতা আব্দুর রহিম প্রমুখ।
র্যালির সামনের ব্যানারে ‘Run Against Fascism – July Uprising Run-2026’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার চাই’—এই প্রতিপাদ্য তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে সাতক্ষীরা শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আপনার মতামত লিখুন :