
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য Eskuf উদ্ধার এবং একটি মাদক মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কলারোয়া থানার মামলা নং-৮, তারিখ ০৫ আগস্ট ২০২৬, ধারা ৩৬(১) সারণির ১৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর এজাহারভুক্ত আসামি সুজন হোসেন (২৮)-কে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়। তিনি মোঃ মোমরেজুলের ছেলে ও সালমা খাতুনের সন্তান। তাঁর বাড়ি দক্ষিণ ভাদিয়ালী (মাঝেরপাড়া), থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।
অভিযানকালে আসামির কাছ থেকে ২০ বোতল মাদকদ্রব্য Eskuf উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে কলারোয়া থানা পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :