ব্রেকিং নিউজ :

ভোমরা বন্দর দিয়ে দুই দিনে এলো ৭১২ মেট্রিক টন কাঁচা মরিচ


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন | ১৫৯
ভোমরা বন্দর দিয়ে দুই দিনে এলো ৭১২ মেট্রিক টন কাঁচা মরিচ

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে দাম কমতে শুরু করেছে। চলতি সপ্তাহে ৮৯টি ট্রাকে করে মোট ৭১২ মেট্রিক টন কাঁচামরিচ এসেছে এই বন্দরে।
খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় সরবরাহ কম থাকায় কয়েক দিন আগেও যার দাম ৩০০ টাকায় পৌঁছেছিল। সরকারের অনুমতি পাওয়ার পর আমদানিকৃত মরিচ বাজারে আসায় দর স্থিতিশীল হতে শুরু করেছে।
ভোমরা বন্দর এলাকার সবজি বিক্রেতা জিয়াদ আলী জানান, আমদানিকৃত মরিচ পাইকারি বাজারে আসায় সরবরাহের ওপর চাপ কমেছে। আমদানির ধারাবাহিকতা বজায় থাকলে খুচরা বাজারে দর আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।