
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনিতে মাদক সেবনের অপরাধে দীপঙ্কর শীল নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০১ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ বড়দল গ্রামে অভিযান পরিচালনা করে নিমাই চন্দ্র শীলের ছেলে দীপঙ্কর শীলকে আটক করেন। দীপঙ্করকে তার বাড়ির পাশে ইয়াবা সেবনরত অবস্থায় আটক হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুণ্ডু ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(৫) ধারায় দীপঙ্কর শীলকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০১ টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দীপঙ্কর শীলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :