ব্রেকিং নিউজ :

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১:৪০ অপরাহ্ন | ২৩৯
আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে পুলিশের পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে,রবিবার দিবাগত গভীর রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের রফিকুল বিশ্বাস (আঙ্গুর)-এর ছেলে রমজান বিশ্বাসকে নিজ বাড়ি থেকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় মামলা হয়েছে।
এছাড়া শ্যামনগর থানার সিআর-১৬১/২৬ মামলার আসামি গোকুলনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে ইমদাদুল হক,সিআর-১১৯০/২৫ মামলার আসামি পাইথালী গ্রামের গফফার গাইনের ছেলে কামরুল ইসলাম এবং সিআর-১২৫/২৪ মামলার আসামি বালিয়াপুর গ্রামের সামছের সরদারের ছেলে ছালেক সরদারকে গ্রেফতার করা হয়।
অভিযানে এসআই আনজির হোসেন,কে এম নাসির উদ্দিন,এএসআই ইমদাদুল হক,এএসআই অমিত হাসান ও পিএসআই দীপ্তিস ঢালী অংশ নেন।