ব্রেকিং নিউজ :

আশাশুনিতে উৎসব মূখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ২:০৯ অপরাহ্ন | ১৬৯
আশাশুনিতে উৎসব মূখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

এস,এম মোস্তাফিজুর রহমান

আশাশুনিতে সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ৯ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ৯.৩০ টায় বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ রব,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান,প্রেস ক্লাব নেতৃবৃন্দ,আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দের অংশ গ্রহনে বাঙালী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন গ্রামীন ঐতিহ্য ও বাদ্য যন্ত্রের ঝংকার সহকারে শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু সমাপনী বক্তব্যের মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে হাড়ীভাঙ্গা খেলা, পরিষদের পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা ও বিকালে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সকালে পান্তা ভাত খাওয়া অনুষ্ঠান করা হয়। কর্মকর্তা,কর্মচারী ও সকল অংশগ্রহনকারীরা পান্তাভাত খাওয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তৃপ্তি সহকারে খাদ্য গ্রহন করেন।