
এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি:
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি দুইজন তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এক আসামিও রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন-বুধহাটা গ্রামের মো.খলিল গাজী ও মোঃ মহাসিন গাজী,শ্রীউলা গ্রামের দাদা কেনা গাজী ও তৌফিক গাজী,বড়দল ডাকঘরের বাইনতলা গ্রামের হাফিজুল সানা,কোদন্ডা গ্রামের মোছাঃ কুলসুম, রামনগর গ্রামের মোঃ রিফাত গাজী এবং বুধহাটা গ্রামের মোঃ রফিকুল ইসলাম।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের মধ্যে হাফিজুল সানা ও মোছাঃ কুলসুম তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া মোঃ রিফাত গাজী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার এজাহারভুক্ত আসামি। অন্যরা বিভিন্ন মামলার ও বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।
আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান জানান, অপরাধ নিয়ন্ত্রণ,পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।##
আপনার মতামত লিখুন :