কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
‘সবুজে গড়ি মাদ্রাসা প্রাঙ্গণ, সুন্দর হোক আমাদের জীবন’-এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসায় সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে মাদ্রাসা প্রাঙ্গণে চারা রোপণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে হিমসাগর, ল্যাংড়া, আম্্রপালিসহ বিভিন্ন উন্নত জাতের ফলদ গাছ ছিল।
চারা বিতরণ ও রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ.বি.এম. হাফিজুর রহমান, মোকলেছুর রহমান ও সাংবাদিক রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন। এ ছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :