ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ১২:২১ অপরাহ্ন | ১৮৯
সাতক্ষীরায় ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সদর উপজেলা ডিজিটাল কর্নারে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন দ্বিতীয় ফেইজ সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও ঢাকা এর অর্থায়নে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষনে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন পিএইচটি সেন্টার, খুলনার সহকারী পরিচালক মো. শফিকুর রহমান। উল্লেখ্য সাতক্ষীরা সদর উপজেলার ৩০ জন পেশাজীবী প্রশিক্ষণে অংশ নেয়।